স্বামীর মামলায় প্রেমিকসহ জেলহাজতে স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাড়ি থেকে সোনার অলঙ্কার নিয়ে পালানোর ঘটনায় স্বামীর করা মামলায় স্ত্রী, প্রেমিক ও তার এক সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৮ সেপ্টেম্বর) স্বামী আবুল কালাম প্যাদা বাদী হয়ে স্ত্রী নিলুফা বেগম (৩০), প্রেমিক তুহিন সরদার (২৩) ও তার সহযোগী রাকিবুল ইসলামকে (২২) আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে বড় বালিয়াতলী গ্রামের আবুল কালামের সঙ্গে একই এলাকার নিলুফা বেগমের বিয়ে হয়। বর্তমানে তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। পেশাগত কারণে কালাম কলাপাড়া পৌর শহরে অটোবাইক চালান। তার অনুপস্থিতির সুযোগে তুহিন তার স্ত্রী নিলুফার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও তারা সংশোধন হয়নি।
গত ৬ সেপ্টেম্বর রাকিবুলের সহয়তায় ঘরে থাকা দুই লাখ টাকার সোনার অলঙ্কার নিয়ে নিলুফা বেগম ও তুহিন সরদার পালিয়ে যায়। পরে কোনও উপায় না পেয়ে পরিবারের সদস্যদের সম্মতিক্রমে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন কালাম।
কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠালে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Related News
বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবারRead More
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More



Comments are Closed