হাসপাতালে বন্যার পানি, ১৭ করোনারোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর কেন্দ্রীয় হিদালগো রাজ্যের একটি হাসপাতালে বন্যার পানি ঢুকে ১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারী বৃষ্টির কারণে একটি নদীর বাঁধ ফেটে যাওয়ায় তুলা শহরের হাসপাতালে জলাবদ্ধতা সৃষ্টি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের মধ্যে কয়েকজন করোনা রোগী ছিলেন। তাদেরকে অক্সিজেন থেরাপির মধ্যে রাখা হয়েছিল।
উদ্ধারকারীরা প্রায় ৪০০ জন রোগীকে সরিয়ে নিয়েছে। এদিকে রাজ্যের গভর্নরকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে যায়।
গভর্নর ওমর ফায়াদ পরে টুইট করেন জানান, তিনি ‘নিরাপদ ও সুস্থ’ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছেন।
দুর্যোগ মোকাবেলায় উদ্ধারকারী দলগুলোর পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেছেন, হাসপাতালে মৃত্যুতে তিনি ‘অত্যন্ত দুঃখিত’। তিনি নিচু এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বা আত্মীয় বা বন্ধুদের সঙ্গে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানান।
হিদালগো রাজ্যজুড়ে ৩০ হাজারের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, মেক্সিকো সিটির উত্তরাঞ্চলীয় শহর ইকাটেপেকে বন্যায় দুইজন মারা গেছে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed