কারাগারে আগুন, ইন্দোনেশিয়ায় ৪১ বন্দির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠের একটি কারাগারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪১ জন বন্দি মারা গেছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, বুধবার ভোরে টেঙারাং জেলে এ ঘটনা ঘটে, তখন বেশির ভাগ কয়েদি ঘুমিয়ে ছিলেন।
কারাগারে সি ব্লক আগুনে আক্রান্ত হয়। এই ব্লকে ১২২টি কয়েদির বসবাস। সব মিলিয়ে ২ হাজারের বেশি বন্দি থাকলেও এ কারাগারের ধারণক্ষমতা ৬০০ জন। অগ্নিকাণ্ডে বিপর্যস্ত এ ব্লকে মাদক সংক্রান্ত ঘটনায় অভিযুক্তদের রাখা হয়।
স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক কম্পাস টিভির ফুটেজে একটি উঁচু ভবনের ওপর থেকে দমকল কর্মীদের বিশাল আগুনের শিখা নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।
এই সম্প্রচারমাধ্যমটি ৪১ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে।
পুলিশের মুখপাত্র ইউশ্রি ইউনুস মেট্রো টেলিভিশনকে বলেছেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।”
অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৭৩ জন সামান্য আহত হয়েছেন বলে পুলিশি প্রতিবেদন উদ্ধৃত করে জানিয়েছে মেট্রো টেলিভিশন।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed