বড়লেখায় ৫১০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৫১০পিস ইয়াবাসহ মো. মাহবুবুর রহমান (৬৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়- সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল উপজেলার সুরিকান্দি এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও করে তাকে আটক করে র্যাব।
আটক মাদক ব্যবসায়ী বড়লেখা উপজেলার সুরিকান্দি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
Related News
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More
কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ ও সততাRead More



Comments are Closed