এম সাইফুর রহমানের কবর জিয়ারতে সিলেট মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহত্তর সিলেট বিভাগ উন্নয়নের রুপকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ার করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
রোববার দুপুরে মৌলভীবাজারে গিয়ে কবর জিয়ারত শেষে মরহুমের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা। এর আগে মরহুমের সমাধিতে মহানগর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
এসময় মরহুম এম সাইফুর রহমানের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর সহ-সভাপতি আমির হোসেন, প্রচার সম্পাদক শামীম মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পদক ডাঃ আশরাফ আলী, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, পল্লী উন্নয়ন সম্পাদক আব্দু জব্বার তুতু, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান, সহ যোগাযোগ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, সহ-সাংস্কৃতিক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আলী হায়দার মজনু, মহানগর বিএনপি নেতা মোতাহির আলী মাখন, এম মখলিছ খান, দেলোয়ার হোসেন রানা, ফজলুল হক ফজলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আফসর খান, ছাত্রদল নেতা মোতালিব পাশা ও শাহান আল মাহমুদ খান প্রমূখ।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed