কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে রুশন মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টায় উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের অদুরে দক্ষিণ কেছুলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আহমদ জানান, রোববার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস রেল স্টেশনের অদুরে দক্ষিণ কেছুলুটি এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে রুশন মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত রুশন মিয়ার বাড়ি শমশেরনগর ইউনিয়নের দক্ষিণ কেছুলুটি গ্রামে। পরে নিহতের স্বজনরা লাশ নিয়ে যান।
শমশেরনগর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত রুশন মিয়া প্যারালাইসড রোগী ছিলেন। ঘটনার পর আত্মীয় স্বজনরা নিহত বৃদ্ধের লাশ বাড়িতে নিয়ে যায় এবং বিকেলে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed