Main Menu

ফলাফল যাই হোক মেনে নেবেন আ.লীগ প্রার্থী হাবিব

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল যাই হোক জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তবে ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দিপনা দেখা যাচ্ছে তাতে দিন শেষে তার প্রতীক নৌকার বিজয়ই হবে বলে মনে করছেন তিনি।

শনিবার সকালে দক্ষিণ সুরমার কামাল বাজার সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হাবিব বলেন, সকালে মা-বাবার কবর জিয়ারত করে তিনি ভোট দিতে এসেছেন। ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দিপনা দেখা যাচ্ছে তাতে বিকেল ৪টার পর নৌকা প্রতীকেরই বিজয় হবে বলে মন্তব্য করেন তিনি।

তবে ফলাফল যাই হোক না কেন জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তা মেনে নেয়ার কথাও জানান হাবিব। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন।

Share





Related News

Comments are Closed