সিলেটে ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৯৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে অতিমারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। গত দুই মাসের মধ্যে করোনায় একজনের মৃত্যুর স্বস্তিকর সংবাদ এলো। এ নিয়ে বিভাগে এক হাজার ৯১ জনের মৃত্যু হলো।
একই সময়ে ৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে বিভাগে ৫৩ হাজার ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট স্বাস্থ্য বিভাগের শনিবারের বুলেটিনে এ তথ্য জানিয়ে বলা হয়, গত ২৪ ঘন্টায় ৮৩৬ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ১১.১২ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৫৩ হাজার ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ বিভাগে একদিনে সুস্থ হয়েছেন ১০৯ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৭৬৯ জন।
এ বিভাগে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সব মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ২২৪ জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed