Main Menu

এজেন্টদের মারধর, কেন্দ্র দখলের অভিযোগ আতিকের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক। মারধর করে এজেন্টকে বের করে দেয়া, ভয়ভীতি দেখিয়ে ভোটারদের ফিরিয়ে দেয়া ও কোন কোন কেন্দ্রে লাঙ্গলের ভোটারদের জোরপূর্বক নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ তুলেছেন তিনি।

শনিবার দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এমন অভিযোগ করেন। নির্বাচন নিয়ে তার অভিযোগ রিটার্নিং অফিসারের কাছেও করেছেন বলে জানান আতিক।

আতিক জানান, ফেঞ্চুগঞ্জের ৭টি কেন্দ্র আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে নিয়েছেন। পিটাইটিকর, কাসিম আলী স্কুল ও চন্ডিবাজারসহ অন্যান্য কেন্দ্রগুলো থেকে লাঙ্গলের এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। ভোটারদেরও মারধর ও ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে সরিয়ে দেয়া হয়েছে।

আতিকের অভিযোগ, দক্ষিণ সুরমার কুচাই শ্রীরামপুর সেন্টার থেকে লাঙ্গলের এজেন্ট বের করে দেয়া হয়েছে। লাঙ্গলের ভোটারদের জোর করে নৌকায় ভোট দেয়ানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed