সিলেট নগরীতে মোটরসাইকেল-কার সংঘর্ষে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় কার ও মোটরবাইকেল সংঘর্ষে একজন নিহত ও অপরজন মারাত্নকভাবে আহত হয়েছেন। হাউজিং এস্টেট পাঁচ নং লেনে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে বাইক আরোহী দুজনেই মারাত্নকভাবে আহত হন।
আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এদের মধ্যে সাব্বির আহমেদ (২৩) নামের একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তাররা।
নিহত সাব্বির সৈয়দপুর গোয়ালগাও নিবাসী মৃত আশিক মিয়ার ছেলে। মোটরসাইকেল আরোহী আহত যুবক হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভবানীপাড়া ইউনিয়নের মৃত সৈয়দ আরজু মিয়ার ছেলে আলী হোসেন রাজু (৩০)। তিনি নগরীর মিরাবাজার খাড়পাড়ায় থাকেন।
এদিকে, দুর্ঘটনাকবলিত কারটির চালক হাউজিং এস্টেট পাঁচ নং লেনের ২৯ নং বাসার বাসিন্দা আব্দুল বাছিত চৌধুরী (৪৭)। মুখোমুখি দুর্ঘটনায় তিনিও আহত হন।
দুর্ঘটনার পরে আম্বরখানা পুলিশ ফাড়ির ইনচার্জ মফিজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত বারোটার দিকে হাউজিং এস্টেট ভেতরের গলি দিয়ে পাঁচ নং লেন হয়ে দ্রুত বেগে দুই যুবক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় হাউজিং এস্টেট কার (নং ঢাকা মেট্রো ১৪৫৬৮৮) চালিয়ে পাঁচ নং গলিতে ঢুকছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল বাছিত চৌধুরী। এসময় মোটরসাইকেল ও কারের মধ্যে সংঘর্ষ ঘটে এবং মোটরসাইকেল আরোহী দুজনেই ছিটকে পড়েন। এসময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং কারের সামনের অংশও অনেকটা ধুমড়েমুচড়ে যায়।
পরে স্থানীরা আহত মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু ঘটে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed