সিলেট জেলায় ৯ শতাংশের নিচে নামল শনাক্তের হার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলায় করোনায় শনাক্তের হার নেমে এসেছে ৯ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় এ জেলায় করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ। এ সময় যদিও পুরো বিভাগে শনাক্তের হার ছিল ১১ দশমিক ৪১ শতাংশ। চার জেলার মধ্যে সর্বোচ্চ ২০ দশমিক ১৬ শতাংশ শনাক্ত হয় মৌলভীবাজার জেলায়। এছাড়া সুনামগঞ্জে ১৪ দশমিক ৮৬ শতাংশ ও হবিগঞ্জে ১৩ দশমিক ৮৬ শতাংশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৯৭৩ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৪৩ জন, মৌলভীবাজার জেলায় ২৬ জন, হবিগঞ্জ জেলায় ১৪ জন ও সুনামগঞ্জ জেলায় ১১ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭ জন রোগীর শরীরেও করোনা শনাক্ত হয়।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩ হাজার ২০৩ জনে। এর মধ্যে শুধু সিলেট জেলায় ৩২ হাজার ৭৮৫ মানুষের দেহে ভাইরাস ধরা পড়েছে। এছাড়া সুনামগঞ্জে ৬ হাজার ১২৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৪৯১ জন ও মৌলভীবাজারে রয়েছেন ৭ হাজার ৮০৩ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৭ জন ও একজন মারা গেছেন হবিগঞ্জে। সবমিলে বিভাগে মারা গেলেন এক হাজার ৯০ জন। এদের মধ্যে সর্বোচ্চ ৭৯৭ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় মারা গেছেন ৭২ জন।
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৯০ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২৬ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৪ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৮ জন।
এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ১৮৩ জন। এদের মধ্যে ৯ জন আইসিইউতে, ১৩৩ জন উপসর্গ ও ৪১ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন আছেন।
গত ২৪ ঘন্টায় বিভাগে করোনামুক্ত হয়েছেন ৩৮২ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এখন পর্যন্ত সবমিলে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৬৬০ জন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed