সিকৃবিতে ‘প্রাধিকার’র নতুন কমিটি গঠন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি অধিকার এবং জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ এর ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভার্চুয়াল এক অনুষ্ঠানে ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রাধিকারের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য বায়োটেকনোলজি ফ্যাকাল্টির সম্মানিত ডিন প্রফেসর ড. মুহাম্মদ মেহেদি হাসান খান, ভূমি সন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, প্রাধিকারের সাবেক সভাপতি ডা. বিনায়ক শর্মা এবং ডা. আনিসুর রাহমান, সাবেক সহ সভাপতি আল আমিন আহমেদ রুয়েল, সাবেক সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন রিফাত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহদী রাহি।
নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থী তাজুল ইসলাম মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই অনুষদের লেভেল-৪, সেমিস্টার-১ এর শিক্ষার্থী নীলোৎপল দে।
নতুন কার্যনির্বাহী কমিটিতে অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি- তিলোত্তম ভট্টাচার্য্য তূর্য, মোঃ আকিব, আল ইবনে রিফাত, তাশফিয়া তাহজী, জয়েন্ট সেক্রেটারী আব্দুল্লাহ মোহাম্মদ আসিফ, আরিফ ইশতিয়াক, মোঃ মোশাররফ হোসেন, রুওনক জাহান উন্নতি, মামুনুর রহমান মুন।
কোষাধ্যক্ষ -মো. মাহাদী হাসান, সহকারী কোষাধ্যক্ষ -উসামা ওয়াসিফা রিভু ও তানভীর হাসান, সাংগঠনিক সম্পাদক (ওয়াইল্ডলাইফ)-প্রশান্ত দেবনাথ স্বরণ, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক (ডোমেস্টিক এন্ড পেট এনিম্যাল)- মো. আল ফায়েদুর রহমান , কানন তালুকদার, সাংগঠনিক সম্পাদক (ফিশারিজ)- কাজী রাকিব উদ্দিন সাব্বির, সিদ্দিকুর রহমান সুজন, সংগঠনটির সম্পাদক (জেনেটিক রিসোর্স)- হাঞ্জালা ওসমান নীলয়, আহাদ মোল্লা।
প্রাধিকার রেস্কিউ উইং হেড -আশরাফুল ইমন, সহকারী রেস্কিউ উইং-তুষার কান্তি, শাকিল মাহমুদ সুপ্ত, ল-কনসার্ন সম্পাদক সোহানুর রহমান, শাকিল আহমেদ, হিউম্যান রিসোর্স সম্পাদক – সূচনা আক্তার, শবনম শায়েস্তা শিফা।
জনসংযোগ সম্পাদক – আরিজ আহমেদ সাদ, নাহিয়ান রহমান সাদ, এছাড়াও এক্সিকিউটিভ মেম্বারা হলেন- আলিফ আলী জনি, আবদুল্লাহ আল মামু্ন, শাওন দেবনাথ নিলয়, প্রমিতোষ দত্ত , পার্থ বিশ্বাস, মো: সাহেকুর রহমান, মো. জাহিদুর রহমান জুয়েল, নাসের ইকবাল, আফসানা মিমি, নাঈম চৌধুরী।
অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, প্রাধিকার একটি মহতী সংগঠন যারা বোবা প্রাণীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী ধারা অব্যাহত রেখে নতুন কমিটি এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed