Main Menu

সিলেটে করোনায় আরো ৮ মৃত্যু, শনাক্ত ১১১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে অতিমারি করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭ জন সিলেট জেলার এবং ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে এ বিভাগে এক হাজার ৯০ জনের মৃত্যু হলো।

একই সময়ে পজিটিভ শনাক্ত হয়েছে ১১১ জনের। সবমিলিয়ে এ বিভাগে ৫৩ হাজার ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট স্বাস্থ্য বিভাগের শুক্রবারের (৩ সেপ্টেম্বর) বুলেটিনে এ তথ্য জানানো হয়।

২৪ ঘন্টায় ৮৭২ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.৪১ ভাগ।

এ বিভাগে একই সময়ে সুস্থ হয়েছেন ৩৮২ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৬৬০ জন।

এ সময়ে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩৮ জন।

Share





Related News

Comments are Closed