কানাইঘাটে খাল থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কানাইঘাটে নিখোঁজের পরদিন খালে মিলল সিমন বালা দাস (৪৫) নামের এক নারীর মরদেহ। বৃহস্পতিবার দুপুরে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমরি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের দক্ষিন লক্ষীপ্রসাদ গ্রামের নিপু রাম দাসের স্ত্রীর সিমন বালা দাস (৪৫) গত বুধবার বিকেলের দিকে প্রতিদিনের মতো রাস্তার মাটির কাজ শেষ করে বাড়ী না ফিরলে তার খোঁজ খবর শুরু করেন পরিবারের সদস্যরা।
একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে সিমন বালা দাসের পুত্র দিপক রাম দাস স্থানীয় আমরি খালের মধুখাল নামক স্থানে তার মায়ের মাটির কাজের পোষাক, জুতা, ছাতা পড়ে থাকতে দেখতে পেয়ে আত্মীয়-স্বজনকে জানান।
স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর সিমন বালা দাসের কোন সন্ধান না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানান। রাতেই থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম এর নির্দেশে ঘটনাস্থল সহ আশপাশ এলাকায় অনেক খোঁজ খবর নিয়ে সিমন বালা দাসের সন্ধান পায়নি পুলিশ।
বৃহস্পতিবার সকালে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম ও থানার ওসি (তদন্ত) জাহিদুল হক যেখানে সিমন বালার কাজের পোষাক সহ অন্যান্য আলামত পেয়েছেন সেখানে গিয়ে পুলিশ আমরি খালে ব্যাপক তল্লাশী চালিয়ে দুপুর ১২টার দিকে সিমন বালা দাসের লাশ ডুবন্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
তবে সিমন বালা দাস খালে পড়ে গিয়ে পানিতে ডুবে স্বাভাবিক মৃত্যু হয়েছে কি না এবং তাকে হত্যা করা হয়েছে কি না এ নিয়ে তদন্ত করছে পুলিশ।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম পিপিএম জানিয়েছেন, সিমন বালা দাসের লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে। তার পরনের কাপড়-চোপড় স্বাভাবিক ছিল।
তার মৃত্যুর বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। তাকে যদি কেউ হত্যা করে থাকেন তদন্তে প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং তার লাশ ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
জানা যায়, নিহত সিমন বালা দাসের পুত্রবধু উপজেলা এলজিডি অফিসের একজন মাটি কাজের নারী কর্মী ছিলেন। পুত্রবধুর পরিবর্তে সিমন বালা দাস অন্যান্য নারী কর্মীদের সাথে স্থানীয় লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের রাস্তা-ঘাটের মাটির কাজ করতেন।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed