Main Menu

হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানের রূহের মাগফেরাত ও দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুস্থতা কামনা করে হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতবার বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে এ মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশ্বের সকল মুসলিমের সকল গুনা থেকে মাফ ও সুস্থতা কামনা করে হজরত শাহজালাল (রহ.) মাজারে মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দুআ মাহফিলে করোনা মহামারি থেকে সিলেটসহ দেশ-বিশ্ববাসীকে হেফাজত ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য প্রয়াত লুৎফুর রহমানের আত্নার মাগফোরত কামনা করা হয়।

মিলাদ ও দুআ মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা শাখার মো. মধু মিয়া, কাজী আরিফ, প্রচার সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সদস্য সাংবাদিক রাধে মল্লিক তপন, খাদিম মো. রিয়াজুল হক, মো. হক শিকদার, মনহর আলী, সেলিম আহমদ, আরিফুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, টিলার ক্ষেদমতকারী মো. জয়নাল, রিমন আহমদ প্রমুখ।

দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ ধনপুরী কাজীবাড়ি সাব। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed