Main Menu

সিলেট-৩ আসনের নির্বাচন সরকারের জন্য অগ্নিপরীক্ষা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনের দিকে চেয়ে আছে সারাদেশের মানুষ। এটা সরকারের একটি অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় সরকারকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। তা না হলে দেশ চরম সংকটের মধ্যে পড়বে। সেই সংকট কাটিয়ে উঠা সরকারের পক্ষে সম্ভব হবে না।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে নগরের মিরাবাজারস্থ একটি হোটেলে জেলা জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাবলু বলেন, বর্তমানে দেশে শুধু সরকারি দল নির্বাচন করছে। আর কোনো দল নির্বাচনে আসছে না। জাতীয় পার্টি নির্বাচনে আসার কারণ হচ্ছে সরকার যাতে বারবার একই ভুল না করে। তারপরও সরকার ভুল করে যাচ্ছে। ভোট কারচুপি করতে করতে সাধারণ মানুষের কাছে ভোটের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই মানুষ আর ভোট দিতে আসে না।

সিলেট-৩ আসনের নির্বাচনের মাধ্যমে দেশব্যাপী একটা উদাহরণ তৈরি হোক। যাতে মানুষ ভোট দিতে উদ্বুদ্ধ হয়। দীর্ঘদিনের ভোট কারচুপির ধারাবাহিকতা বন্ধ করে জনগণের সেই ধারণা পাল্টানোর সুযোগ রয়েছে এই নির্বাচনে।

জাপা মহাসচিব বলেন, করোনা পরিস্থিতি মাঝে অনুষ্ঠিত দুটি নির্বাচনে মাত্র ৩ ও ১০ শতাংশ ভোট পড়েছে। এটা একটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচন সুষ্ঠ না হলে গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। আমাদের দেশে গণতন্ত্র খুব মুমূর্ষ অবস্থায়। সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সিলেট-৩ আসনের নির্বাচন দিয়ে মুমুর্ষ গণতন্ত্রকে সতেজ করতে হবে। তা না হলে দেশে আর গণতন্ত্র থাকবে না।

Manual3 Ad Code

মহাসচিব বাবলু আরও বলেন, সিলেটের এই নির্বাচনটা অংশগ্রহণমুলক হোক এটাই আমাদের প্রত্যাশা। ব্যালটের মাধ্যমে যে ফলাফল হোক আমরা মাথা পেতে মেনে নেব। কিন্তু মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সে নিশ্চয়তা সরকার নিশ্চিত করতে হবে। ভোট মানুষের সাংবিধানিক অধিকার এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

Manual5 Ad Code

জিয়া উদ্দিন বাবলু বলেন, সিলেটে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি। সিইসি আমাদের আশ^স্ত করেছেন ভোট সুষ্ঠু হবে। একই সাথে আমরা সিলেটের রিটার্ণিং কর্মকর্তার সাথে দেখা করে তাকেও একই অনুরোধ করেছি। তিনিও আমাদের আশ্বস্থ করেছেন। তারপরও আমরা শঙ্কিত। কারণ মাঠের অবস্থা কি সেটা নতুন করে বলার নেই।

সিলেট-৩ আসনের ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ভোট মানুষের একটা আমানত। আপনারা ৪ সেপ্টেম্বর লাইন ধরে ভোট প্রদান করুন। আপনাদের সিদ্ধান্তের উপরই আগামীর নেতৃত্ব। গণতন্ত্র পুনরুদ্ধারে আপনাদের আমানতের খেয়ানত হতে দিবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাঠোয়ারী, প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) রানা মো. সোহেল, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, হুইপ পীর ফজলুর রহমান মিজবাহ এমপি, প্রেসিডিয়াম সদস্য, সিলেট-৩ আসনের জাপার দলীয় প্রার্থী আতিকুর রহমান আতিক, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এইচ এম শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, জাপা নেতা, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া এবং ক্রীড়া সম্পাদক এবং জাতীয় যুবসংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code