Main Menu

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাই গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কামাল হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাল হোসেনের পৈতৃক ১৭ একর জমি নিয়ে তার চাচাতো ভাই নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত কয়েকমাস ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বসেও কোনো সমাধান না হওয়ায় কিছু দিন ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে বিরোধপূর্ণ জমিতে কামাল হোসেনের লাগানো ধান গাছ নজরুল ইসলাম ও তার সহযোগিরা তুলে নিলে বাধা দিতে গিয়ে দুই পক্ষ তুমুল সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষের এক পর্যায়ে প্রতিপক্ষের পিকলের আঘাতে কামাল হোসেন (৩৮) গুরুতর আহত হন।

পরে গ্রামবাসী এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করেন এবং গুরুতর আহত কামাল হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হামলায় আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর প্রতিপক্ষের আহতদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed