পরিবহণ শ্রমিকনেতা আনোয়ারকে বহিস্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেন খানকে বহিস্কার করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) সংগঠনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কারাদেশ দেওয়া হয়। বর্তমান কার্যকরি পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অপপ্রচার, আন্দোলন সংগ্রামে বিরোধিতা এবং শ্রমিক ইউনিয়নের স্বার্থবিরোধী কাজের জন্য সংগঠনের সংবিধানের ২৬নং ধারায় গত ২৮ আগস্ট কার্যকরি পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে এই পদ থেকে বহিস্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন উল্লেখ করেন, আজ থেকে সংগঠনের সকল ধরনের কার্যক্রম থেকে আনোয়ার হোসেনকে বিরত থাকতে নির্দেশ প্রদান কর করা হয়েছে এবং তার সাথে শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কাজ কিংবা লেনদেন না করার জন্য সকল শ্রমিক নেতৃবৃন্দের আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed