Main Menu

জৈন্তাপুরে উগ্রবাদ প্রতিহতকরণ বিষয়ক প্রশিক্ষণ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এবং আইডিয়া কর্তৃক বাস্তবায়নকৃত পিস প্রকল্পের আওতায় উপজেলা জৈন্তাপুর মিলনায়তন সোমবার দুপুরে ১৪টি সিপিএফ এর মোট ২৬ জন সদস্যকে নিয়ে “উগ্রবাদ প্রতিহতকরণে নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ” বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে।

Manual8 Ad Code

উক্ত প্রশিক্ষেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এবং তদন্ত অফিসার মোঃ ওমর ফারুক।

Manual8 Ad Code

মূল প্রশিক্ষনটি পরিচালনা করেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ হামিদুল হক, আইডিয়া পিস প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুদীপ্ত চৌধুরী, ট্রেনিং অফিসার রোজিনা চৌধুরী এবং পিয়া শ্যাম দূর্বা।

প্রশিক্ষণ বাস্তবায়নে সহযোগিতা করেন উপজেলা ফ্যাসিলিটেটর কংকন কান্তি দাশ, সৈলেন দেবনাথ এবং উজ্জল দেব।

Manual8 Ad Code

প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয় সমূহ ছিল, কমিউনিটি পুলিশিং এর উদ্ভব, বিকাশ, আইনগত ভিত্তি, কমিউনিটি পুলিশিং কি এবং কি না, সমস্যা সমাধা পদ্ধতি (সারা মডেল), উগ্রবাদ এবং সহিংস উগ্রবাদ, উগ্রবাদের কারন, লক্ষণ সমূহ, উগ্রবাদ প্রতিহতকরনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ, সাধারণ জনগন, কমিউনিটি পুলিশিং ফোরাম এবং পুলিশের কর্তব্য।-বিজ্ঞপ্তি

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code