বিছানাকান্দি ট্যুরিজম ক্লাবের কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: বিছানাকান্দি ট্যুরিজম ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। পর্যটন বিষয় সেচ্ছাসেবী সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের শাখা সংগঠন হিসাবে ৩ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
গত রোববার (২৯ আগস্ট) সিলেট নগরীর শেখঘাটস্থ ক্লাব কার্যালয়ে কমিটি গঠন সভায় সিলেট ট্যুরিজম ক্লাবের ভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে সাধারন সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের অফিস সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান, সদস্য জান্নাতুল ইসলাম জনি।
সভায় সবার সর্বসম্মতিক্রমে কয়েস আহমদকে সভাপতি এবং ইসমাইল হোসেন শিমুকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি কামরুল হোসেন কামরান, সহ সাধারন সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ জাফর ইকবাল, সহ -কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক আনসারী আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক গোলজার আহমদ, প্রচার সম্পাদক হুসাইন আহমদ, সহ প্রচার জাবেদ আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ রনি, সহ দপ্তর সম্পাদক সপন আহমদ।
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual7 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed