Main Menu

আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষকের ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার রামদা বাজার এলাকার আজাদ চৌধুরী একাডেমীর প্রতিষ্ঠাতা হেড মাস্টার খায়রুল বাশার চৌধুরী (আহবান) আর নেই।

রোববার (২৯ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রী, ভাইবোন ও আত্নীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দ গ্রামের মরহুম আব্দুল মান্নান চৌধুরীর তৃতীয় ছেলে।

খায়রুল বাশার চৌধুরী (আহবান) করোনায় আক্রান্ত হয়ে নগরের উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার জানাজার নামাজ রোববার বাদ আসর বৃহত্তর চন্দগ্রাম শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে, আজাদ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক খায়রুল বাশার চৌধুরী (আহবান)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ সাইফুর রহমান বাবলু, মানবকল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, সিলেটটুডে টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক কবির য়াহমদ এবং আজাদ চৌধুরী একাডেমির পরিচালনা পরিষদ ও শিক্ষকমণ্ডলী। পৃথক শোকবার্তায় তারা বিদেহ আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট তাঁর বড় ভাই বীর মুক্তিযোদ্ধা অবরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম চৌধুরী (এনাম) ইন্তেকাল করেন।

মরহুম বীর মুক্তিযোদ্ধা খায়রুল আনাম চৌধুরী (অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা) ও মরহুম খায়রুল বাশার চৌধুরী (আহবান) তাঁরা দু’জনই সিলেটের সিনিয়র সাংবাদিক রোটারিয়ান খায়রুল জাফর চৌধুরীর বড় ভাই।

Share





Related News

Comments are Closed