গাজীপুর সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা
মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট বাজেট ঘোষণা করেছেন সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।
রোববার (২৯) আগস্ট সকালে নগরীর গাছা আঞ্চলিক কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলম।
সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া।
বাজেটে রাস্তা ঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এতে মূল বাজেটের ৯৩ ভাগ এই খাতে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণ মুলক নানা কর্মকান্ডে বরাদ্দ রাখা হয়েছে।
বাজেটে বক্তৃতায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দেশের সর্ব বৃহৎ সিটি করপোরেশনে এবার অনেক বড় বাজেট হিসেবে ২০ হাজার ৯৮৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হচ্ছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। সকল ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণ সহ সকলের সহযোগিতা চাইছি।
বাজেট অনুষ্ঠানে সকল ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed