মধ্যনগরে পুকুর দখল করে গড়ে তোলা ২০ স্থাপনা উচ্ছেদ
সুনামগঞ্জ প্রতিনিধি: শতবর্ষী সরকারি পুকুর দখল করে সুনামগঞ্জের মধ্যনগরে গড়ে তোলা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরের দখল করা জায়গা থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা গুলো অ্যাক্সভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
রোববার (২৯ আগস্ট) ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান জানান, জনস্বার্থে এ ধরণের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিমের যৌথ মোবাইল কোর্ট চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী মহল, মধ্যনগর থানা পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed