বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী জিরো পয়েন্টের বাঁধের মাথা ও ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের বুলবুল হোসেনের ছেলে ইউনুস (৩৫) ও পাটগ্রামের সাগর (৩৪)।
৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দরের ক্যাম্প সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির মরদেহ ভারতীয় চ্যাংড়াবান্ধা অংশে পড়ে আছে। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই দুই বাংলাদেশি যুবকের মরদেহ ভারতীয় অংশে পড়ে আছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed