অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনার কারণে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া ছিন্নমূল মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আউয়াল।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) রাত ১২টায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার রেল স্টেশন এলাকায় এসব খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মেট্রো মেডিকেয়ার ক্লিনিক সিলেট পরিচালক আনোয়ার হোসাইন পাঠান, রেজাউল করিম, আব্দুল্লাহ আল-মাসউদ।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল আউয়াল বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি নিজ উদ্যোগে প্রতিদিন ২/৩ শত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন। সিলেট হযরত শাহ জালাল মাজার, বাস টার্মিনাল, রেল স্টেশন এবং রাস্তা-ঘাটে থাকা অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার পৌঁছে দেয়া হয়। তিনি আরও বলেন দেশ বিদেশের অনেক শুভানুধ্যায়ীরা আমাকে সহযোগিতা করছেন। তিনি বলেন ভাসমান মানুষগুলোও সমাজের অংশ, তাদের দায়িত্ব রাষ্ট্রের এবং সমাজের বিত্তবানদের। তাঁদের থাকার এবং রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা না থাকাতে তাঁদের কষ্টের কোন শেষ নেই। তাই এসব ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত। তাছাড়া এ কর্মসূচি সফল করতে যারা বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed