জৈন্তাপুরে নদী থেকে ভারতীয় বিড়িসহ নৌকা আটক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় বিড়ি জব্দ করেছে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্পের জোয়ানরা।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে শুক্রবার (২৭ আগষ্ট) বিকাল ৪টায় লালাখাল বিজিবি ক্যাম্পের সদস্যরা সারী নদীর অন্যতম শাখা নদী দরবস্তের লাইন নদীর রামপ্রসাদ এলাকার চিকারখাল হতে স্প্রীড বোর্ড দিয়ে অভিযান পরিচালনা করে ১৮ কাটুন ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়িসহ ১টি ইঞ্জিন চালিত নৌকা আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা পালিয়ে যায়।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক লালাখাল ক্যাম্পের কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ইঞ্জিন চালিত নৌকাসহ ১৮ কাটুন বিড়ি আটক করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed