চার মাস পর কারামুক্ত সাবেক এমপি শাহীনুর পাশা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় চার মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে সকল আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে তিনি মুক্ত হন বলে দলীয় সূত্র জানিয়েছে।
পবিত্র রমজান মাসে গত ৬ মে রাত পৌনে ১টার দিকে সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার একটি মসজিদে ইতেকাফরত অবস্থায় তাকে গ্রেফতার করে ঢাকা থেকে আসা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। ওই দিন রাতেই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে প্রেরণ করা হয়। আইনী প্রক্রিয়াশেষে বৃহস্পতিবার তিনি কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed