করোনা থেকে মুক্তি চেয়ে শাহজালাল (রহ.) মাজারে দুআ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের সকলের করোনা থেকে মুক্তি চেয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের উদ্যোগে মাজার প্রাঙ্গণে মিলাদ ও দুআ অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দুআ মাহফিলে উপস্থিত ছিলেন হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও মাজারের মোতাওয়ালি সরেকওম ফতেহউলাহ আল আমান, সাধারণ সম্পাদক আলহাজ শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, সহসভাপতি সামুন মাহমুদ খাঁন, শেখ জালাল ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. নুরুল আলম চৌধুরী, ক্যাপ্টেন ফয়েজ আহমদ উজ্জল, বদরুল ইসলাম, খাদেম রিয়াজুল হক, আব্দুল হক শিকদার, মধুশহিদ মাজারের মোতাওয়ালি আরিফুর ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেলিম আহমদ, এসএম হারুন চিশতি, আলমগীর কবির, আমিরুল ইসলাম কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, রাধে মলিক তপন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহসভাপতি এমএ হান্নান, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, কাজী আরিফ আহমেদ, মো. জয়নাল, সুনু মিয়া, রিমন আহমদ প্রমুখ।
মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মো. নিজাম উদ্দিন চৌধুরী ও মো. আব্দুল মালিক মঞ্জল আলী। দুআ পরিচালনা করেন, মাওলানা আব্দুল আজিজ ধনপুরী।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed