ট্রাক চাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) দিনগত মধ্য রাতে উপজেলার কলেজ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার পৌর শহরের বাসিন্দা শেখ আব্দুল খালেকের ছেলে রাশেদুল ইসলাম (৩৭) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে মুক্তার হোসেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দিনগত মধ্য রাতে ওই দুজন মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথে পাংশার কলেজ মোড় নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তারা দুজনেই ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশের পক্ষ থেকে তাদের স্বজনদের খবর দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ভোরে দুজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, গত জুলাই মাসের ১৪ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত ১৫ দিনে সড়কে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭৩ জন। এই সময়ের মধ্যে ২৪০টি সড়ক দুর্ঘটনায় আরো অন্তত ৪৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে সংস্থাটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরে (২০২০ সালে) দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ হাজার ৬৮৬ জন। আহত হয়েছেন ৮ হাজার ৬০০ জন। সড়ক দুর্ঘটনার বড় কারণ বেপরোয়া গতি। বেশির ভাগ দুর্ঘটনাই গাড়ি চাপা দেওয়ার ঘটনা।
এ ছাড়া রেলপথে দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩১৮ জন ও নৌ দুর্ঘটনায় ৩১৩ জন, অর্থাৎ সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ হাজার ৩১৭ জন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed