টুইটারের নতুন ফিচার
তথ্যপ্রযুক্তি ডেস্ক: মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের নতুন ফিচার এনেছে। এখন থেকে ব্যবহারকারীরা টুইটারের স্পেসে কথোপকথনের জন্য দুটি কো-হোস্ট যোগ করতে পারবেন। সম্প্রতি একটি টুইটে স্পেস টিমের নতুন ফিচার আনার কথা জানিয়েছে টুইটার।
নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য রীতিমত চমক নিয়ে এসেছে। এরফলে কো-হোস্টরা সহজেই অনুরোধ পরিচালনা করতে পারবেন। এছাড়াও বক্তাদের আমন্ত্রণ জানাতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দিতে এমনকি টুইট পিন করতেও পারবেন। ফলে আগের চেয়ে টুইটার স্পেস এখন আরও সমৃদ্ধ হয়েছে।
এক নজরে নতুন ফিচার
১। হোস্ট দুটি সহ-হোস্টের জন্য আমন্ত্রণ পাঠাতে পারে।
২। এক জন হোস্ট, ২ জন সহ-হোস্ট এবং ১০ জন স্পিকার রাখা যাবে।
৩। সহ-হোস্টরা স্পিকারকে আমন্ত্রণ জানাতে, অনুরোধ পরিচালনা করতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দেওয়া, টুইট পিন করতে পারবে।
উল্লেখ্য, আইওএস ব্যবহারকারী কম্পোজ বোতামটি দীর্ঘক্ষণ টিপে এবং অ্যান্ড্রয়েডে কেবল ‘+’ ট্যাপ করে টুইটারের নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed