কোম্পানীগঞ্জ থেকে ৪ দিন ধরে তরুণী নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের পাড়ুয়া মাঝপাড়াস্থ নিজ বাড়ি থেকে চারদিন থেকে এক তরুণী নিখোঁজ রয়েছেন।
জেসমনি আক্তার (১৮) নামের ঐ তরুণী গত ২১ আগস্ট শনিবার গভীর রাতের কোন এক সময়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় জেসমিনের বাবা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
আছকর আলী সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, তার মেয়ে জেসমিন আক্তার ২১ আগষ্ট রাত ১২ টা পর্যন্ত ঘরেই ছিলো। ভোর ৬টায় ঘুম থেকে ওঠে তাকে আর ঘরে পাওয়া যায়নি। রাতের কোন এক সময়ে সে নিখোঁজ হয়। এরপর প্রতিবেশী আত্মীয় স্বজনের বাড়ি সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়ে কোথাও জেসমিনের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় জেসমিনের বাবা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ১০৫৮ (২২/০৮/২০২১)।
এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জানান, মেয়ের বাবা সাধারণ ডায়েরী করেছেন। এরপ্রেক্ষিতে আমরা সারা দেশে বার্তা পাঠিয়েছি। আমরা মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করছি।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed