সিকৃবি ক্যাম্পাস পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদল
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে এসেছেন ভারতীয় হাই কমিশনের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী নীরজ জওসওয়াল।
প্রতিনিধি দলটিকে ক্যাম্পাসে সংবর্ধনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতি ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতাবৃন্দ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টরিয়াল বডি এবং প্রভোস্ট কাউন্সিলসহ উচ্চপদস্থ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, বুধবার (২৫ আগস্ট) বেলা ১২টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে ভারতীয় হাই কমিশনের সাথে সিকৃবি কর্তৃপক্ষের একটি শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার সভাটির সভাপতিত্ব করেছেন। হাই কমিশনের এইচওসি শ্রী টি.জি. রমেশ ও শ্রী এন.কে. গঙ্গোপাধ্যায় সে সভায় উপস্থিত ছিলেন।
সহকারী হাই কমিশনার নীরজ জওসওয়াল বলেছেন, উচ্চতর শিক্ষায় ভারত সবসময় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও যুগ্ম গবেষণার দ্বার উন্মুক্ত হলো। তিনি আরো বলেন, কৃষিতে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো।
আলোচনাসভা শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিদলকে সমগ্র ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। এসময় প্রতিনিধি দলকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎপাদিত কিছু জারা লেবু ও বারমাসি শিম উপহার দেয়া হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed