Main Menu

দেশে করোনায় আরও ১১৪ মৃত্যু, শনাক্ত ৪৯৬৬

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৯৬৬ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনে।

বুধবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন। ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৯৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ।

এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) অধিদপ্তর জানায়, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয় ৫ হাজার ২৪৯ জনের দেহে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১৩, খুলনায় ১৩, বরিশালে ৪, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ৫২ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৭ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭০৮ জন এবং নারী ৮ হাজার ৯১৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৭০৪ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৫ এবং ২১ থেকে ৩০ বছরের ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed