সিলেটে করোনায় আরো ১০ মৃত্যু, শনাক্ত ২৩০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জন।
একই সময়ে নতুন করে আরও ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৮৫৫ জন।
বুধবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছিল, আগের ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু ও ২০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ২৩০ জন করোনা আক্রান্ত রোগীর ১১১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৫১ জন, হবিগঞ্জের ১৬ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২৪ জন। এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৮ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৯ জনই সিলেট জেলার অধিবাসী। একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ জন, ২ জন হবিগঞ্জে ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৯ জন। এর মধ্যে শুধু ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ২১৮ জন রোগী। এছাড়া সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩১১ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে ২০ জন ভর্তি রয়েছেন।
একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ৩২৮ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ৮৮ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ৩৭ জন। এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও ৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৪১ হাজার ৭৯১ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৬৭১ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৬০৯ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৩৩৯ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৭১০ জন ও ওসমানী হাসপাতালে ৪৬২ জন।
এদিকে সিলেটের চার জেলায় র্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়। যাদের ১৬ জন সিলেট, ১৮ জন সুনামগঞ্জ, ৪ জন হবিগঞ্জের ও ৩ জন মৌলভীবাজার জেলার। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে ৯৫ জনকে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed