জামিনে মুক্ত সিলেট বিএনপি নেতা এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: একদিন পর আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বুধবার দুপুরে তিনি জামিনে মুক্তি লাভ করেন বলে এ প্রতিবেদককে জানান। জামিন পেয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী জানান, মামলা দুটিতে মূলত জামিনে ছিলেন এমরান চৌধুরী। কিন্তু, জামিন রিকল না হওয়ায় পুলিশ তাকে আটক করে।
মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে গোলাপগঞ্জ পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় তাঁর বিরুদ্ধে সিলেট কতোয়ালী থানায় একটি মামলায় (মামলা নং- জি আর ৮৮/১৬) ও সিলেট এয়ারপোর্ট থানায় আরেকটি মামলায় (মামলা নং- জি আর ৪২/১৭) ওয়ারেন্ট ছিল।
এডভোকেট এমরান আহমদ চৌধুরী মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত বিএনপি নেতা এডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযা থেকে বাড়ি ফিরছিলেন। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ প্রশাসন মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানিয়েছিলেন, তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed