ফটো জার্নালিস্ট এসোসিয়েশনকে কম্পিউটার উপহার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটিকে একটি কম্পিউটার উপহার দিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
মঙ্গলবার (২৪ আগস্ট) নগরের জিন্দাবাজারস্থ কার্যালয়ে তিনি একটি কম্পিউটার তুলে দেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কম্পিউটার উপহার প্রদান করায় ড. এনামুল হক চৌধুরীকে এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা: শাকিলুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, ক্রীড়া সম্পাদক মো: আবু বকর, সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, নুরুল ইসলাম, এইচ এম শহিদুল ইসলাম, রেজা রুবেল, এ টি এম তুরাব, সহযোগি সদস্য আজমল হোসেন প্রমুখ।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed