Main Menu

জৈন্তাপুরে হেলথ ইন্সপেক্টরের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কদমখাল কেন্দ্রী হাওর গ্রামের নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোশারফ হোসেন (৫৩) নামের এক হেলথ ইন্সপেক্টরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত মোশারফ হোসেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেলথ ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নিজ বাড়িতে বসবাসের জায়গা কম থাকায় তিনি তার বাড়ির পাশে আব্দুর রফিক ভুট্টুর টিন সেড ঘরে স্ত্রী সন্তান নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পরিবার সূত্র জানায়, রোববার রাত ১১টায় রাতের খাবার শেষে স্ত্রী জাকিয়া সুলতানা সাথী ও মেয়ে সুমাইয়া আক্তারকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। পাশের রুমে ঘুমায় ছেলে রফিকুল হক। সোমবার (২৩ আগস্ট) সকাল অনুমান ৯টায় স্ত্রী সন্তান ঘুম থেকে উঠে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মোশারফ হোসেনের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এসে বিষয়টি দেখতে পায়।

স্থানীয়রা ধারণা করছেন- রাত ১২টার পর থেকে সকাল ৯টার মধ্যবর্তী যে কোন সময় তিনি আত্মহত্যা করেছেন। জনপ্রতিনিধিরা পুলিশকে অবহিত করায় পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মো. আব্দুল্লাহ (২৩) নিহতের ছেলে রফিকুল হক (১৬) আমির হোসেন (৩৬) ও জাহাঙ্গীর আলম (৩৪) বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা গোলাম দস্তগির আহমেদ জানান, ‘ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Share


« (Previous News)



Related News

Comments are Closed