Main Menu

রশীদ আহমদের জন্য গোলাপগঞ্জে সাংবাদিকদের দোয়া

বৈশাখী নিউজ ডেস্ক: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের আত্মার মাগফেরাত কামনায় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) বাদ জোহর উপজেলার পৌর শহরের চৌমুহনী জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ওয়ারিছ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, গোলাপগঞ্জ পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, মাওলানা আব্দুল হক, রিকশা সমিতির সভাপতি আব্দুল হান্নান হাসু, আব্দুল লতিফ সরকার, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজ খান, সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিল আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক কামিল আহমদ, সদস্য ফাহিম আহমদ ও জিবি টেলিভিশনের ক্যামেরাপার্সন আফছার আহমদ।

এদিকে, মাওলানা রশীদ আহমদের আত্মার মাগফেরাত কামনায় বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান।

Share





Related News

Comments are Closed