Main Menu

নেত্রকোণায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার পৌর এলাকার কুড়পারের ভূইয়া বাড়ির তোফায়েল হোসেন (তমাল) নামের নবম শ্রেনীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে নিজ বসত ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে সে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার লোকজনের সহায়তায় মৃতের মা ও বোন মিলে তোফায়েল হোসেনকে গলায় ফাঁস দেওয়া গামছা খুলে জেলা সদর হাসপাতালে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার এস আই আবুল কালাম বলেন, গলায় ফাঁস লাগিয়ে মারা যায় সে। জেলা সদর হাসপাতালে আইনি কাজ শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

Share





Related News

Comments are Closed