সিলেটে ৫২২৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে ৫২২৫ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকার মৃত মছদ্দর আলীর পুত্র পাব্বান হোসেন (৩৮) ও জকিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মৃত মছব্বির আলীর পুত্র তোতা মিয়া (৫০)।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মাহফুজুর রহমান।
পরে তাদের দুইজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed