সিলেটে করোনায় আরো ১২ মৃত্যু, শনাক্ত ৪১৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ১০ জন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, একই সময়ে নতুন করে ৪১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত হলো ৫০ হাজার ৪২ জনের।
এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৫০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৪৫ জন।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৫৪১ জন।
Related News
হবিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. ইফাজRead More
মৌলভীবাজারে অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের বিশেষRead More



Comments are Closed