কমলগঞ্জে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে দেওড়াছড়া বামন বিল এলাকায় বিমা মুদী (২২) নামে এক গৃহবধু স্বামীর উপর অভিমান করে ঘরের তিরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা আড়াইটায় দেওড়াছড়া চা বাগানে।
স্থানীয় সুত্রে জানা যায়, রতন মুদীর স্ত্রী বিমা মুদী দুদিন আগে স্বামীকে সাথে করে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে স্বামী-স্ত্রী ঝগড়া করে। রতন মুদী সকালে কাজে গেলে স্ত্রী অভিমান করে ঘরের তিরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ ময়নাতন্তের জন্য প্রস্তুত করছে।
রহিমপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য সিতাংশু কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী ঝগড়া করার কারণে রতন মুদী কাজে চলে গেলে তার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে।
Related News
কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে সোনাপুর এলাকায় রাস্তারRead More
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষাRead More



Comments are Closed