Main Menu

সিলেটে ইসলামী আন্দোলনের নেতার উপর সন্ত্রাসী হামলা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের জালালাবাদ থানাধীন ৯নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন আহমদ শনিবার (১৪ আগস্ট) রাত ১১টায় বাড়ি ফেরার পথে কতিপয় সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে হামলা করেছে। হামলাকারীরা সুমনকে রক্তাক্ত করে মুমূর্ষ অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। পরে আহত সুমনের বড় ভাই ৮নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি মো. নুরুল ইসলাম ও দলীয় নেতা কর্মীরা সংবাদ পেয়ে আহত সুমনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সুমনের অবস্থা আশঙ্কাজনক।

আহত সুমনকে দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ সহ নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এ বিষয় জানতে নগর সহ সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করলে ইসলামি আন্দোলনের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি সন্ত্রাসীদের গ্রেফতারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিলেট পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code