দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট গনি
আন্তর্জাতিক ডেস্ক: আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান ত্যাগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আলজাজিরার খবরে বলা হয়েছে, আশরাফ গনি এখন তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। এর বেশি কিছু প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে বলা হয়নি।
তালেবান কর্তৃপক্ষ বলছে, আমরা প্রেসিডেন্টের বিদেশ গমনের বিষয়টি খতিয়ে দেখছি।
আফগানিস্তানের রাজধানী কাবুলসহ প্রায় সব প্রদেশ দখল করে নিয়েছে তালেবান। এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা-পর্যালোচনা। এরইমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলী আহমাদ জিলালির নাম উঠেছে।
এদিকে বিরোধীপক্ষের প্রতি ক্ষমা ঘোষণা করেছে তালেবান। টুইটারে তালেবানের মুখপাত্রের বিবৃতিতে ক্ষমা করে দেওয়ার বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (১৫ আগস্ট) বিকেলে কাতারের দোহায় অবস্থানরত তালেবান মুখপাত্র সুহায়েল শাহীনের ওই বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে যারা এর আগে আগ্রাসীদের জন্য কাজ করেছে, সাহায্য করেছে বা এখন যারা দুর্নীতিবাজ কাবুল প্রশাসনের বিভিন্ন পদে আসীন রয়েছেন তাদের সবার জন্য ইসলামিক আমিরাত দরজা খোলা রেখেছে এবং ক্ষমা ঘোষণা করেছে। আমরা আরেকবার তাদের আমন্ত্রণ জানাচ্ছি, যেন তারা দেশ ও জাতির জন্য কাজ করতে এগিয়ে আসেন।
আল জাজিরার খবরে বলা হয়, তালেবান তাদের বাহিনীর সদস্যদের শান্ত থাকার ও সহিংসতা এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাকওয়াল বলেছেন, আফগান জনগণকে চিন্তা করতে হবে না। শহরে কোনো হামলা হবে না এবং শান্তিপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে।
এদিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে জালালির নিয়োগের চূড়ান্ত অনুমোদন তালেবান দেবে কিনা, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য এখন পর্যন্ত জালালিই সবচেয়ে যোগ্য ব্যক্তি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed