Main Menu

আফগানিস্থানে ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবান

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: দুই দশকের যুদ্ধের পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় ফিরছে দেশটির সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান। রোববার (১৫ আগস্ট) সকালের দিকে রাজধানী কাবুলে তালেবানের যোদ্ধারা ঢুকে পড়ার পর ইতোমধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে আফগান সরকার। তালেবানের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বানের পর জার্মানিতে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আফগান গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, তালেবানের যোদ্ধারা দেশটির প্রেসিডেন্ট প্যালেসে পৌঁছেছেন। সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে প্রেসিডেন্ট প্যালেসে গেছেন তারা। জার্মানিতে নিযুক্ত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে সহায়তা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে তালেবানের একজন কমান্ডার বলেছেন, তাদের যোদ্ধারা কাবুলের প্রবেশপথগুলোতে অবস্থান নিলেও এখন পর্যন্ত শহরে ঢুকে পড়েনি।

Manual5 Ad Code

তালেবানের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র সুহাইল শাহিন আলজাজিরাকে বলেছেন, তালেবান এখনো কাবুলে ঢুকে পড়েনি। তবে পরবর্তী পরিস্থিতি ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর’ সরকারের সহযোগিতার ওপর নির্ভর করছে।

Manual7 Ad Code

এমনকি জোরপূর্বক ক্ষমতা দখলের ইচ্ছে তালেবানের নেই বলে জানিয়েছেন তিনি। আফগান গণমাধ্যম বলছে, কাবুলের এআরজি প্রেসিডেন্ট প্যালেসে তালেবান এবং আফগান সরকারের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া কাবুল গেটের কাছে পরবর্তী নির্দেশের অপেক্ষায় আছেন তালেবান যোদ্ধারা।

তালেবানের সঙ্গে আফগান সরকারের ক্ষমতা হস্তান্তরের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় সংহতি পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার দোহা থেকে ইতোমধ্যে আফগানিস্তানে পৌঁছেছেন। দোহায় বিভিন্ন পক্ষের সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বারাদার।

Manual1 Ad Code

রয়টার্স জানাচ্ছে, স্থানীয় নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে পরামর্শ করছেন বলে গতকাল শনিবার জানিয়েছিলেন প্রেসিডেন্ট আশরাফ গনি। পদত্যাগ করে তিনি তালেবান কমান্ডারের দায়িত্ব নেওয়ার পথ তৈরি করে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

তালেবান যোদ্ধারা কাবুলের চারপাশ থেকে শহরটিতে ঢুকতে শুরু করেছে এমন খবর আসার মধ্যে স্থানীয় সংবাদমাধ্যম টোলো টিভিতে সম্প্রচারিত এক ভিডিওতে কথা বলতে দেখা গেছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তারকে।

Manual6 Ad Code

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ওই ভিডিও বার্তায় জানিয়েছেন, অন্তর্বতীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। এমন কথা জানিয়ে তিনি বলেন, রাজধানী শহর কাবুলে কোনো ধরনের হামলা হবে না।

আফগান সরকারি কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, তালেবানের আলোচকরা ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিতে প্রেসিডেন্ট প্রাসাদে যাচ্ছেন। এতে করে চাপের মুখে গনি সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যে শুরু হয়েছে তা স্পষ্ট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানাচ্ছে, তালেবানের দাপটে কাবুলের বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা অনেকাংশে কেটে গেছে। সবাই যার যার বাড়িতে অবস্থান করছেন। রাস্তায় এখন তেমন কোনো যানবাহন দেখা যাচ্ছে না।

এ বছরের ৯ মার্চ আফগানিস্তান থেকে সেনা সদস্যদের সরিয়ে নিতে শুরু করে আমেরিকা। এরপরই আক্রমণাত্মক হয়ে ওঠে তালেবান বাহিনী। জুন মাসের শেষ দিকে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। এরপরই দেশের দক্ষিণ প্রান্ত থেকে এগুতে শুরু করে তারা। বলা যায়, দেড় মাসের মধ্যেই আফগানিস্তানের দখল নিয়েছে তারা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code