সিলেটে ৭৫ পরিবারকে খাদ্য সহায়তা দিলো বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে সিলেট জেলার সীমান্তবর্তী জৈন্তাপুর এবং গোয়াইনঘাট উপজেলার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর এবং সংগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার অসহায়, গরীব, হতদরিদ্র ৭৫ টি পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
রোববার (১৫ আগস্ট) সকালে অসহায় পরিবারকে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি চিনি, ১ লিটার তেল, ২ কেজি আলু বিতরণ করা হয়।
এসব খাদ্য/ত্রাণ সহায়তা বিতরণ করেন, কর্ণেল মাসুদ করিম, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বিজিবি সিলেট এবং লে. কর্ণেল শরীফ আহম্মেদ, পিএসসি, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কর্ণেল মাসুদ করিম, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, বিজিবি সিলেট বলেন, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সার্বিক সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। বিজিবি সবসময় সাধ্যনুযায়ী সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে ছিলো। ভবিৎষ্যতেও আমাদের এ-ধারা অব্যাহত থাকবে। এসময় তিনি সকলকে মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলাচলের জন্য আহবান জানান। পাশাপাশি সবাইকে টিকা নেয়ার জন্য আহবান করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed