Main Menu

দেশে করোনায় আরও ১৮৭ মৃত্যু, শনাক্ত ৬৬৮৪

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৮৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে।

এছাড়া একইসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৬৮৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার একজনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ।

রোববার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।

এর আগে শনিবার (১৪ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৮ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৮৮৫ জনের দেহে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed