সিলেট কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা দণ্ডপ্রাপ্ত এক যুদ্ধাপরাধী মারা গেছেন। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে মুজিবুর রহমান আঙ্গুর মিয়া (৬৮) নামের ওই ব্যক্তি মারা যান। এরআগে সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান মুজিবুর।
আমৃত্যু সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুমারছানা গ্রামের মৃত দরছ উদ্দিনের ছেলে। যুদ্ধাপরাধের দায়ে ২০১৬ সালে তাকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।
মুজিবুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘বার্ধক্যজনিত রোগে ভোগেই মারা যান তিনি।’
কারাগার সূত্র জানায়, মুজিবুরকে গ্রেপ্তারের পর ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২০১৬ সালের ১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। চলতি বছরের ২৫ মে তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
শুক্রবার বুকের ব্যথাসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়লে সহকারী সার্জন তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মুজিবুর ও তার আরও দুই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পেয়ে দণ্ড দেন ট্রাইব্যুনাল। এরমধ্যে একজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়।
Related News
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১২টি লিস্টার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেRead More
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More



Comments are Closed