কানাইঘাট প্রেসক্লাব সভাপতি বুলবুল’র সুস্থতা কামনায় দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল এর করোনা থেকে দ্রুত সুস্থতা কামনা করে কানাইঘাট উপজেলার বিভিন্ন মসজিদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আছরের নামাজের পর ধনমাইর মাটি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ধনমাইরমাটি গ্রামের বিশিষ্ট মুরব্বি বশির আহমদ, সিরাজুল ইসলাম,হাফিজ আব্দুল ওয়াহব, মাওলানা আফতাব উদ্দিন, আব্দুল লতিফ, ছমির উদ্দিন,আবুল হাসনাত,ধনমাইরমাটি সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক,হাফিজ আহমদ সুজন,সহ সাধারণ সম্পাদক আবুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সদস্য সুহেল আহমদ,আব্দুল কাদীর, মায়রুফ আহমদ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ধনমাইর মাটি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী।
প্রসঙ্গত; রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed