হিন্দুদের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানবন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: খুলনায় রূপসা উপজেলার প্রতিমা, মন্দির এবং হিন্দু স¤প্রদায়ের অর্ধশত বাড়িঘর ও দোকানপাঠ ভাঙচুরের প্রতিবাদ ও এ ঘটনায় জড়িতদের দ্রত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, স্বেচ্ছাসেবক ও যুব মহাজোট, টিএসএস, জাগো হিন্দু পরিষদ কমলগঞ্জ শাখার আয়োজনে শুক্রবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলা চৌমুহনা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাগো হিন্দু পরিষদ ও কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মহাজোট কেন্দ্রীয় কমিটির মানব সম্পদ বিষয়ক সম্পাদক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট সভাপতি অর্জুন শর্ম্মা নিধু, তরুণ সনাতনী সংঘ-টিএসএস এর আহবায়ক রিপন চক্রবর্তী, স্বেচ্ছাসেবক মহাজোটের সাধারণ সম্পাদক রাম সিং প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সকল হিন্দু মন্দির, মঠ, আশ্রমে নিরাপত্তা প্রদান ও ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রæত বিচারের আওতায় আনার জোর দাবী জানান এবং আসন্ন দুর্গা পূজায় তিনদিনের সরকারি ছুটি প্রদানের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত শনিবার বিকেল পৌনে ৬টার দিকে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামে চারটি মন্দিরের প্রতিমা এবং হিন্দু স¤প্রদায়ের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
Related News
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা, চলছে উৎসবের প্রস্তুতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণের উৎসবRead More
কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বৈরী আবহাওয়া আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিও দমাতে পারেনি দৌড়বিদদের উৎসাহ। প্রকৃতিরRead More



Comments are Closed